অ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ রাঙামাটির ৫ কৃতি সন্তান


আলমগীর মানিক    |    ১২:৩৮ এএম, ২০২৩-০৩-১৩

অ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ রাঙামাটির ৫ কৃতি সন্তান

বাংলাদেশ বার কাউন্সিলের অধিনে অ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ ৫৩২৯ জনের মধ্যে পার্বত্য রাঙামাটির পাঁচ কৃতি সন্তান এবছর অ্যাডভোকেট হিসেবে সফলভাবে পাশ করেছেন। উত্তীর্ণরা হলেন, একমাত্র নারী আইনজীবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন লংগদু উপজেলার বাসিন্দা মরিয়ম আক্তার। 

রাঙামাটি পৌরসভায় ২নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট ফনিদ্র লাল দাশ এর সুযোগ্য সন্তান অ্যাডভোকেট দেবাশীষ দে তন্ময়, বাঘাইছড়ির উপজেলা আমতলীর বাসিন্দা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, বরকল উপজেলার বাসিন্দা, মোঃ ফয়সাল আলম ও কামরুল ইসলাম। উত্তীর্ণদের সকলেই রাঙামাটি জেলায় আইন পেশায় নিয়োজিত থাকবেন বলে জানাগেছে।